প্রচ্ছদ সারাবাংলা ঢাবি ও জাবিতে দুই যুবককে পিটিয়ে হত্যা: যা হলো এখন পর্যন্ত

ঢাবি ও জাবিতে দুই যুবককে পিটিয়ে হত্যা: যা হলো এখন পর্যন্ত

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ঢাবি ও জাবিতে দুই যুবককে পিটিয়ে হত্যা: যা হলো এখন পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত দুজনের মধ্যে একজন ছাত্রলীগের সাবেক নেতা ও অপরজন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

গতকাল বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত দুই বিশ্ববিদ্যালয়ে এই দুই হত্যাকাণ্ড ঘটে। এরই মধ্যে এ নিয়ে চলছে নানা আলোচনা। দুটি ঘটনার ভিডিও থাকার পরও এখন পর্যন্ত আটকও করা হয়নি কাউকে। ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ঢাবি প্রশাসনের মামলা করেছে। জাবির ঘটনা নিয়ে মামলার খবর পাওয়া যায়নি।

স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ
ঢাবি ও জাবির ঘটনা দুটি নিয়ে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে দুঃখপ্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে আইনের হাতে তুলে দিতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাঁরা তো (শিক্ষার্থী) সবচেয়ে শিক্ষিত। একজন অপরাধ করলে তাঁকে আইনের হাতে সোপর্দ করেন। আইন তো নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই কারো।’

আওয়ামী লীগের প্রতিবাদ
আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে এসব ঘটনা নিয়ে পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্রলীগের সাবেক নেতা শামিম আহমেদকে পিটিয়ে হত্যা করেছে ছাত্র নামধারী কিছু বহিরাগত যারা সবাই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। কীভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামনে এ রকম ঘটনা ঘটতে পারে? আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই আর একই সঙ্গে ভিডিও ফুটেজ দেখে জড়িত সকলকে গ্রেপ্তারের দাবি জানাই।

একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটি হত্যাকাণ্ড ঘটেছে। একইভাবে পিটিয়ে একজনকে হত্যা করা হয়েছে। আমরা সকল হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার চাই। এভাবে দেশে অরাজকতা চলতে পারে না।’

প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির
এই দুটি হত্যার ঘটনা নিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ স্বাক্ষরিত এই বিবৃতিতে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ছাত্র-জনতাকে সকল প্রকার মব জাস্টিস বা মব কিলিং বন্ধ করতে উদাত্ত আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষ্ক্রিয়তা পরিহার করে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে মব জাস্টিস বন্ধে কার্যকরী উদ্যোগ নিতে আহ্বান জানানো হয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার