প্রচ্ছদ ক্রিকেট অসুস্থ হয়ে পড়েছেন এক তারকা ক্রিকেটার

অসুস্থ হয়ে পড়েছেন এক তারকা ক্রিকেটার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
রিশব পন্থ
অসুস্থ হয়ে পড়েছেন এক তারকা ক্রিকেটার

বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত শুরু পেয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচে তার মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েছেন ঋষভ পান্ত। জ্বরের কারণে অনুশীলনে যোগ দিতে পারেননি তিনি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এসে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশকে হারানোর নায়ক শুভমান গিল।

এদিন স্থানীয় সময় দুপুর ১টায় অনুশীলন ছিল ভারতের। সেখানে বাকি ক্রিকেটারেরা হাজির হলেও পন্থকে দেখা যায়নি। তখনই জল্পনা শুরু হয়। পরে সেই প্রশ্নের উত্তর দেন শুভমান। 

তিনি বলেন, ঋষভ পন্থের জ্বর হয়েছে। তাই ও অনুশীলনে আসতে পারেনি। আমার কাজ হল দলের বাকি ক্রিকেটারদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলা। বিশেষত যারা নিয়মিত খেলার সুযোগ পাচ্ছে না।

পন্থের জ্বর হলেও চিন্তিত নয় ভারত। কারণ পাকিস্তান ম্যাচে রাহুলের খেলা একপ্রকার নিশ্চিত। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত ব্যাট করে দল জয়ে এনে দিয়ে মাঠে ছেড়েছেন তিনি। এ ছাড়াও কোচ গৌতম গম্ভীর বলে দিয়েছিলেন, রাহুলই তাদের প্রথম পছন্দ।

দুবাইয়ের মাঠে পরের দিকে শিশির পড়ার একটা সম্ভাবনা থাকে। তবে পাকিস্তান ম্যাচে তেমন কোনও সম্ভাবনা দেখছেন না শুভমান। তার কথায়, আমার মনে হয় না টস ম্যাচের ফলাফলে কোনও প্রভাব ফেলবে। তবে যারা পরে ব্যাট করবে তাদের চাপ বেশি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার