প্রচ্ছদ জাতীয় আ. লীগের রাজনীতিকে চির বিদায় জানালেন এক নেতা

আ. লীগের রাজনীতিকে চির বিদায় জানালেন এক নেতা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
আ. লীগের রাজনীতিকে চির বিদায় জানালেন এক নেতা

সিলেটের বিশ্বনাথের জানাইয়া গ্রামের বাসিন্দা মো.নুরুল হক আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিলেন।

শনিবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্বনাথ মডেল প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি আওয়ামী রাজনীতি থেকে অব্যাহতি নেয়ার ঘোষণা দেন। 

তিনি বিশ্বনাথ  উপজেলার জানাইয়া গ্রামের বাসিন্দা ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।

মো.নুরুল হক সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি তার পদত্যাগপত্র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরাবরে জমা দেন।

সংবাদ সম্মেলনকালে তিনি লিখিত বক্তব্যে  বলেন, ১৯৯৫ইং সাল থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে  জড়িত ছিলেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদকের দায়ীত্বে নিযুক্ত ছিলেন। লিখিত বক্তব্যে তিনি পারিবারিক নানা সমস্যার কারণ উল্লেখ করে  দলীয় পদ-পদবী থেকে অব্যাহতিসহ রাজনীতি থেকে চির বিদায়ের ঘোষনা দিলেন।

তিনি আওয়ামী লীগ ছাড়াও অন্য কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হবে না বলেও উল্লেখ করেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00