প্রচ্ছদ জাতীয় যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন

যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ইঞ্জিনটি বিকল হয়ে যায়।

রোববার (২৪ মে) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। পরে বিকল্প ইঞ্জিন যুক্ত করে বিকেল পৌনে ৪টার দিকে গন্তব্যে ছেড়ে যায় ট্রেনটি।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন।

রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দির দিকে যাচ্ছিল। বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পর্যন্ত আসতেই হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এসময় স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে চালক, গার্ড ও রেলওয়ের কর্মীরা দ্রুত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও ইঞ্জিনটি বিকল হয়ে যায়। বিকল ইঞ্জিনটি পরিবর্তন করে বিকল্প ইঞ্জিন যুক্ত করার পর বিকেল পৌনে চারটার দিকে গন্তব্যে ছেড়ে যায় ট্রেনটি

আকতার হোসেন (ওসি) বলেন, অগ্নিকাণ্ডে স্টেশনের একটি লাইন সাময়িকভাবে বন্ধ থাকলেও অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার