প্রচ্ছদ বিশ্ব ইরানকে যে শর্ত দিলো যুক্তরাষ্ট্র

ইরানকে যে শর্ত দিলো যুক্তরাষ্ট্র

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ইরানকে যে শর্ত দিলো যুক্তরাষ্ট্র

সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফায় আলোচনায় মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তারা দীর্ঘ তিন ঘণ্টা আলোচনা করেন। পরবর্তীতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দুই দেশের মধ্যে আরও আলোচনা হবে।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, আজকের আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানকে শর্ত দিয়েছে তাদের তিনটি পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে, সেগুলোর কার্যক্রম বন্ধ করে দিতে হবে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, জেনেভা আলোচনায় প্রতিনিধিরা নিশ্চিত করার চেষ্টা করেছেন ইরানকে তাদের ফোর্দো, নাতানজ এবং ইসফাহান পারমাণবিক কেন্দ্র ভেঙে ফেলতে হবে। সঙ্গে ইরানের কাছে সমৃদ্ধকরণকৃত যেসব ইউরেনিয়াম আছে, তার সব যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে।

এছাড়া যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যতে নামিয়ে আনার শর্তও দিচ্ছে। তবে চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য তেহরানের একটি চুল্লিতে খুবই সীমিত পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি যুক্তরাষ্ট্র ইরানকে দিতে পারে।

এর বদলে ইরানকে কিছু নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া হবে। আর তারা যদি শর্ত মেনে চলে তাহলে আরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যদি ইরান তাদের সঙ্গে চুক্তি না করে তাহলে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। এর অংশ হিসেবে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে রণতরীসহ এক ডজনের বেশি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এগুলো সঙ্গে যোগ দিতে যাচ্ছে বিশ্বের বৃহৎ রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00