প্রচ্ছদ সারাবাংলা ‘ঈদের জন্য ৪০ লাখ টাকার মালামাল তুলছি, সব পুড়ে ছাই হয়ে গেছে’

‘ঈদের জন্য ৪০ লাখ টাকার মালামাল তুলছি, সব পুড়ে ছাই হয়ে গেছে’

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
‘ঈদের জন্য ৪০ লাখ টাকার মালামাল তুলছি, সব পুড়ে ছাই হয়ে গেছে’

নোয়াখালী সদর উপজেলার মান্নান নগর বাজারের ১৬টি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানিদের একজন মো. শাহজাহান। সততা এন্টারপ্রাইজ নামে তাঁর দোকানটিতে কাপড়, জুতা, প্রসাধনীসহ নানা ধরনের পণ্য বিক্রি হতো। শাহজাহান বলেন, ‘ঋণ করে ঈদের জন্য ৪০ লাখ টাকার মালামাল তুলছিলাম, আরও প্রায় ৪০ লাখ টাকার মালামাল দোকানে আগে থেকেই ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘এত টাকা ধারদেনা করছি, এখন কীভাবে শোধ করব কিছুই বুঝতে পারছি না। গত বছরেও এই সময়টাতে আগুন লাগার ঘটনা ঘটেছিল।’

ক্ষতিগ্রস্ত দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারের একটি চায়ের দোকানের চুলা থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে কাপড়ের দোকান, মনিহারি দোকান, চায়ের দোকান ও মুরগি বিক্রির দোকান রয়েছে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা ও দোকানিরাও পানি দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে মাইজদী স্টেশন থেকে দুটি ও সুবর্ণচর স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মাইজদী ফায়ার স্টেশনের কর্মকর্তা আবদুল কাদের  বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00