প্রচ্ছদ জাতীয় দিনভর রাজধানীতে যত আয়োজন

দিনভর রাজধানীতে যত আয়োজন

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
দিনভর রাজধানীতে যত আয়োজন

সকাল ১০টা ৩০ মিনিটে বগুড়া সার্কিট হাউজে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী।

দেশের রাজধানীসহ বিভিন্ন স্থানে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।

সোমবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
 
প্রধানমন্ত্রীর কর্মসূচি

সকাল ১০টা ৩০ মিনিটে বগুড়া সার্কিট হাউজে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী। 

সকাল ১১টায় বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন এবং ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন।

সকাল ১১টা ৩০ মিনিটে বগুড়া পৌর ভবনে উপস্থিত হয়ে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন।

দুপুর ১২টা ৪৫ মিনিটে গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করবেন।

দুপুর ১টা ৩০ মিনিটে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন।

দুপুর ১টা ৪৫ মিনিটে বাগবাড়ী-নশিপুরে চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন।

দুপুর ২টা ৩০ মিনিটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়িতে উপস্থিত হবেন।

বিকাল ৩টা ৩০ মিনিটে বগুড়া সার্কিট হাউজে যাত্রাবিরতি করবেন।

বিকাল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন।

বিকাল ৫টা ৪৫ মিনিটে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করবেন।

বিকাল ৫টা ৫০ মিনিটে বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে সড়ক পথে রওনা দেবেন।

বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কর্মসূচি

সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
 
একই দিনে সকাল ৯টায় আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করবেন বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। এসময় হাজীদের জন্য বিশেষ বার্তা দেবেন তিনি।

র‍্যাবের ব্রিফিং

সকাল ১১টায় র‍্যাব-৪ ব্যাটালিয়ন সদর দপ্তর, মিরপুর-১, পাইকপাড়ায় কাফরুল এলাকায় গার্মেন্টস ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি ও গুলিবর্ষণের ঘটনায় চারজন গ্রেপ্তার ও আলামত উদ্ধারের বিষয়ে ব্রিফিং হবে। ব্রিফ করবেন র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার কে. এন. রায় নিয়তি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00