প্রচ্ছদ সারাবাংলা কমছে কাঁচা মরিচ ও পেয়াজের দাম

কমছে কাঁচা মরিচ ও পেয়াজের দাম

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
কমছে কাঁচা মরিচ ও পেয়াজের দাম

দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ও দেশি কাঁচামরিচের দাম। কেজি প্রতি ৫ টাকা কমে ভারতীয় পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে কেজি প্রতি ৫০ টাকা কমে দেশি কাঁচামরিচ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সরবরাহ বেশি হওয়ার কারণে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে আলুর দাম বেশি হওয়াতে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারের ভারতে নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করাতে হিলি স্থলবন্দর দিয়ে সেই সব পেঁয়াজ আমদানি হচ্ছে। এতে করে মোকামে কমতে শুরু করেছে দাম। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আলুর দাম কমেনি। ভারতীয় আলু ৫৫ থেকে ৬০ এবং দেশি আলু ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি কাস্টমসের তথ্য মতে, গতকাল শনিবার ভারতীয় ৯২ ট্রাকে ২ হাজার ৫০০ মেট্রিকটন আলু এবং ৩০ ট্রাকে ৮৭০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার