প্রচ্ছদ জাতীয় খালেদা জিয়ার ছোটো ছেলে কোকোর শাশুড়ি আর বেঁচে নেই

খালেদা জিয়ার ছোটো ছেলে কোকোর শাশুড়ি আর বেঁচে নেই

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
খালেদা জিয়ার ছোটো ছেলে কোকোর শাশুড়ি আর বেঁচে নেই

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোটো ছেলে মৃত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা আর নেই।

শনিবার (০৫ এপ্রিল) ভোর রাত ৩টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

মৃত্যুকালে মরহুমা এসইউএফ মুকরেমা রেজার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি মৃত্যুকালে ২ ছেলে এক মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশ কিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।

নজরুল ইসলাম আজাদ জানান, রোববার (০৬ এপিল) বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।

উল্লেখ্য, মায়ের অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে গত ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফিরেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। শর্মিলা রহমান সিঁথির বাবা প্রয়াত এমএইচ হাসান রাজা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।