প্রচ্ছদ জাতীয় গাজীপুর মহাসড়কে থমথমে যানজট, বিকেলে চাপ বৃদ্ধির আশঙ্কা

গাজীপুর মহাসড়কে থমথমে যানজট, বিকেলে চাপ বৃদ্ধির আশঙ্কা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
গাজীপুর মহাসড়কে থমথমে যানজট, বিকেলে চাপ বৃদ্ধির আশঙ্কা

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় স্টেশন এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। যদিও বর্তমানে কোথাও তীব্র যানজট দেখা যায়নি, তবে আজ গাজীপুরের অবশিষ্ট ৫০ শতাংশ পোশাক কারখানায় ছুটি হওয়ায় বিকেলের দিকে যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় গাজীপুর মহাসড়কে যানজটের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিনস্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মহাসড়কে চার হাজার পুলিশ সদস্য, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা নিয়োজিত রয়েছেন।

বুধবারের মতো বৃহস্পতিবারও সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা দিয়ে ঘরমুখো মানুষের যাত্রা অব্যাহত রয়েছে। টঙ্গি থেকে সালনা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এবং চন্দ্রা ও আশপাশের প্রায় ৫ কিলোমিটার এলাকায় যানবাহনের অতিরিক্ত চাপের কারণে রাতভর থেমে থেমে যানজট তৈরি হয়েছে। সকালে কিছুটা উন্নতি হলেও স্টেশন এলাকায় ধীরগতির যান চলাচলের কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

এবার ঈদ উপলক্ষে পোশাক কারখানাগুলোতে তিন ধাপে ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ১০ শতাংশ, বুধবার ৪০ শতাংশ এবং বৃহস্পতিবার বাকি ৫০ শতাংশ কারখানায় ছুটি হয়েছে। অধিকাংশ কারখানা নিজস্ব পরিবহন ব্যবস্থা রাখলেও যেসব শ্রমিকের জন্য পরিবহন নেই, তারা স্টেশন এলাকায় দীর্ঘ সময় অপেক্ষা করে পর্যাপ্ত যানবাহন না পেয়ে বাধ্য হয়ে খোলা ট্রাক, বাসের ছাদ, পিকআপ কিংবা ছোট যানবাহনে করে বাড়ি যাচ্ছেন। এই সুযোগে কিছু পরিবহন মালিক ও চালকরা অন্যান্য বছরের মতো এবারও অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

ঈদের ছুটিকে ঘিরে গাজীপুরে নিরাপত্তা জোরদারে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির টিম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00