প্রচ্ছদ জাতীয় জনগণের ওপর প্রতিশোধ নিতেই বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে -রিজভী

জনগণের ওপর প্রতিশোধ নিতেই বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে -রিজভী

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
রিজভী
জনগণের ওপর প্রতিশোধ নিতেই বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে -রিজভী

গত ৭ জানুয়ারির ডামি নির্বাচনে জনগণ ভোট না দেওয়ায় তাঁদের ওপর প্রতিশোধ নিতেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। রিজভী  অভিযোগ করে বলেন, গণবিরোধী সরকার জবাবদিহির ধার ধারে না। এই অবৈধ সরকারের পক্ষে কোনো গণরায় নেই। তাই জনজীবনকে দুর্বিষহ করে তুলতেই বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি করছে সরকার। তিনি বলেন,বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি করা হলে জনসাধারণের ওপর এর বিরূপ প্রভাব পড়বে। কৃষি, শিল্প, কলকারখানা গভীর সংকটে পড়বে। এমনিতেই বাজারে দ্রব্যের মূল্য হু হু করে বাড়ছে। মানুষ প্রয়োজনীয় খাবার কিনতে হিমশিম খাচ্ছেন। তার ওপর এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর চরম আঘাত আনবে বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা।রিজভী অভিযোগ করেন, পাঠ্যবইয়ে ভারতীয় সংস্কৃতি, পোষাক পরিচ্ছদ, নাটকের অর্ন্তভূক্তি হচ্ছে। সরকার জেনে-বুঝে বাংলা ভাষা সাহিত্য এবং শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছে। সংবাদ সম্মেলনে রিজভী আরও জানান, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি রাজপথে আছে, ছিল ও থাকবে। ষড়ষন্ত্রকারী এবং দেশ বিরোধীদের রুখে দেয়াই বিএনপির মূল্য লক্ষ্য বলেও হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার