প্রচ্ছদ জাতীয় দুই দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

দুই দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
বিএনপি
দুই দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।আগামী ১৮ ও ১৯ জানুয়ারি পালন করা হবে এই কর্মসূচি। বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি জানান, বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। ওইদিন বেলা ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার বেলা ১১টায় জিয়াউর রহমানের মাজারে সুরা ফাতেহা পাঠ ও পুস্পস্তবক অর্পণ করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতা-নেতাকর্মীরা।রিজভী আরও বলেন, এছাড়া দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ, দিবসটি উপলক্ষে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ এবং দলের অঙ্গ, সহযোগী ও বিভিন্ন পেশাজীবী সংগঠন দিবসটি উপলক্ষে নিজ নিজ সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করবে। সারা দেশে দিবসটি উপলক্ষে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করবে।এদিকে, কর্মসূচি ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম প্রমুখ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00