প্রচ্ছদ জাতীয় দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে -নজরুল ইসলাম খান

দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে -নজরুল ইসলাম খান

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
নজরুল ইসলাম খান
দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে -নজরুল ইসলাম খান

স্বৈরাচার পতনের আন্দোলনে বিএনপির যারা নির্যাতন, গুম, খুন ও শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। শুক্রবার রাজধানীর গোপীবাগে কারাগারে নিহত বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুলের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেন। তিনি বলেন, এটা অপমৃত্যু, এটা হত্যাকাণ্ড। এর বিচার দাবি করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, অত্যাচার নির্যাতন চিরজীবন চলবে না। তাহলে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হতো না। নির্যাতনের বিচার একদিন হবেই। এসময় বিএনপির কর্মসূচির বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি বিভিন্ন সময়ের দাবিতে বিভিন্ন রকমের হয়ে থাকে। অনেক আন্দোলনে বিএনপি বিজয়ী হয়েছে, এরশাদ বিরোধী আন্দোলনেও বিএনপি জয়ী হয়েছে, ১/১১এর সময়েও বিএনপি ছাড় দেয়নি। গণতন্ত্র ফিরে আসবে। বিএনপি আবারও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। এদিকে, আওয়ামী লীগের কোন কথায় বিএনপি গুরুত্ব দেয় না জানিয়ে নজরুল ইসলাম বলেন, বিএনপি জোট করে আন্দোলন করছে না, করছে যুগপৎভাবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার