প্রচ্ছদ সারাবাংলা ধর্ষণ মামলার দুর্ধর্ষ আসামি গ্রেফতার

ধর্ষণ মামলার দুর্ধর্ষ আসামি গ্রেফতার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
ধর্ষণ মামলার দুর্ধর্ষ আসামি গ্রেফতার

পটুয়াখালী, মির্জাগঞ্জ থানার মামলা নং-১৬/৮১, তারিখঃ ২১-০৭-২০২৪ খ্রি. ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত ২০০৩) ৯(১)/৩০ এর ১নং এজাহার নামীয় ধর্ষণ মামলার দুর্ধর্ষ আসামি মোঃ আবুল বশার(৩৫), পিতা-মোঃ আবু বক্কর সিদ্দিক, সাং-বৈদ্যপাশা, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালীকে প্রায় ০৫ (পাঁচ) মাস পলাতক থাকার পর মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ এনামুল হক ঢাকা থেকে গ্রেফতার করেন। সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ এনামুল হক ১৭-১২-২০২৪ খ্রি. তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, উক্ত আসামী ঢাকা উত্তরা দক্ষিণখান থানাধীন আইনুসবাগ এলাকায় অবস্থান করছে। একই দিনে সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ এনামুল হক সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া উক্ত আসামিকে গ্রেফতার করে ১৮-১২-২০২৪ খ্রি. তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। উক্ত আসামী গত ২৪-০২-২০২৪ খ্রি. তারিখ সন্ধ্যা অনুমান ১৮:৩০ ঘটিকা হতে বিভিন্ন সময় ভিকটিম মোসাঃ জান্নাতুল(১৪)কে বিয়ের প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে বাদীর বসত ঘরে জোরপূর্বক একাধিক বার ধর্ষণ করে মর্মে ভিকটিম বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেছে। ধর্ষণের ফলে ভিকটিম গর্ভবতী হয়ে পড়লে গত ১৪-১২-২০২৪ খ্রি. তারিখ একটি কন্যা সন্তান প্রসব করে। প্রসবের পর নবজাতক শিশুটি অসুস্থ হয়ে পড়লে ভিকটিমের পরিবারের সদস্যরা নবজাতক শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করিয়া নবজাতক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে মৃত্যু সনদ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ এনামুল হক ডিএমপি, ঢাকা শাহবাগ থানায় সাধারণ ডায়েরি নং-১০৩৫,  ১৪-২২-২০২৪ খ্রি.তারিখে লিপিবদ্ধ করিয়ে মৃত্যু শিশুটির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্ত সহ ডিএনএ প্রোফাইল প্রস্তুতের জন্য আলামত সংগ্রহের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর আবেদন করলে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ০১(এক) দিনের নবজাতক মৃত শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন করে ডিএনএ প্রোফাইল প্রস্তুতের জন্য মৃত্যু শিশুটির হাড়ের কিছু অংশ ও ব্যবহৃত কাপড়ের কিছু অংশ আলামত হিসাবে সংরক্ষণ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ এনামুল হকের নিকট জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি, ভিকটিম ও ভিকটিমের মৃত্যু মেয়ে শিশুটির ডিএনএ ক্রস ম্যাচিং প্রোফাইল প্রস্তুতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান। উল্লেখ্য যে, সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ এনামুল হক একই মামলার এজাহার নামীয় ২ নং আসামী মোঃ বেল্লাল হোসেন কে গত ০৫-১০-২০২৪ খ্রি. তারিখ মির্জাগঞ্জ থানাধীন বৈদ্যপাশা সাকিনস্থ খালের কচুরিপানার মধ্যে প্রায় ০৩ (তিন) ঘণ্টা অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছিলেন। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00