প্রচ্ছদ জাতীয় নতুন সময়ে চলবে মেট্রো, ঈদের দিন বন্ধ

নতুন সময়ে চলবে মেট্রো, ঈদের দিন বন্ধ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
মেট্রোরেল
নতুন সময়ে চলবে মেট্রো, ঈদের দিন বন্ধ

আসন্ন রমজানকে কেন্দ্র করে প্রথম ১৫ দিন নতুন সময়ে চলবে মেট্রো রেল। একই সঙ্গে ঈদের দিন মেট্রো রেলের চলাচল বন্ধ থাকবে। রোববার (১০ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তি জানায়, প্রথম রমজান থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল। রমজানে স্বাভাবিক নিয়মে সকাল থেকে মেট্রো চলাচল শুরু হবে। তবে দুপুর ২টা থেকে প্রতি ৮ মিনিট পরপর ছাড়বে ট্রেন। আর ১৬ রমজান থেকে মেট্রো চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হবে। রাত ৯টা পর্যন্ত চলবে মেট্রো রেল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সকল মেট্রো রেল স্টেশনে সকাল ৭টা ১৫ মিনিট থেকে রাত ৭টা ৫০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি চলবে। সর্বনিম্ন আট মিনিট থেকে সর্বোচ্চ ১২ মিনিট পরপর স্টেশন থেকে মেট্রো ট্রেন ছেড়ে যাবে।
এম ছিদ্দিক বলেন, ‘রমজান মাসে যাত্রীরা ক্লান্ত থাকবেন। তাই তাদের কথা বিবেচনা করে পেইড জোনে কার্ড পাঞ্চ করে প্রবেশ করার পর থেকে ৭৫ মিনিট থাকতে পারবেন। এটি আগে ৬০ মিনিট ছিল। রমজাম মাস শেষে আবার এটি ৬০ মিনিটে ফেরত আসবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার