প্রচ্ছদ জাতীয় পদ্মায় ইলিশের পরিবর্তে ধরা পড়ছে পাঙ্গাসের ঝাঁক

পদ্মায় ইলিশের পরিবর্তে ধরা পড়ছে পাঙ্গাসের ঝাঁক

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
পদ্মায় ইলিশের পরিবর্তে ধরা পড়ছে পাঙ্গাসের ঝাঁক

ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষে মুন্সীগঞ্জ-শরীয়তপুরের সীমানায় পদ্মা নদীতে জাল ফেলে আশানুরূপ ইলিশ না পেলেও ঝাঁকে ঝাঁকে পাঙ্গাস মাছ পাচ্ছেন জেলেরা। আর সেই পাঙ্গাস বিক্রি করে ভালো দাম পাওয়ায় খুশি জেলেরা।

গত শুক্রবার ও শনিবার মুন্সীগঞ্জের মাওয়া, হাসাইল ও দিঘিরপাড় মৎস্য আড়তে ৪ কেজি থেকে শুরু করে প্রায় ১৫ কেজি ওজনের পাঙ্গাস বিক্রি করেছেন জেলেরা। ৮০০-১০০০ টাকা দরে পাইকারদের কাছে বিক্রি করছেন আড়তদাররা।

হাসাইল মৎস্য আড়তের বাবু হাওলাদার বলেন, প্রতি বছরের এ সময় জেলেরা বড় বড় পাঙ্গাস পেয়ে থাকেন। এবারো তার ব্যতিক্রম নয়। গত বছর হাসাইল আড়তের এক জেলে এক খ্যাপে সর্বোচ্চ ৮০ পিস পাঙ্গাস পেয়েছিলেন। এ বছর একবারে ২৫০ পিস পাঙ্গাস পাওয়ার কথা শুনেছি। টঙ্গীবাড়ি থেকে পাঙ্গাস কিনতে আসা গণেশ নামের এক ক্রেতা জানান, ৯৫০ টাকা দরে ১১ কেজি ওজনের একটি পাঙ্গাস কিনলাম।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার