প্রচ্ছদ খেলা ফিফা টুর্নামেন্টে ইতিহাস গড়লেন লিওনেল মেসি

ফিফা টুর্নামেন্টে ইতিহাস গড়লেন লিওনেল মেসি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: সর্বশেষ আপডেট 0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ফিফা টুর্নামেন্টে ইতিহাস গড়লেন লিওনেল মেসি

ফুটবল বিশ্বের কিংবদন্তি লিওনেল মেসি আবারও নতুন একটি বিশ্বরেকর্ড গড়লেন। ফিফার টুর্নামেন্টে সর্বাধিক গোলের রেকর্ডটি এখন এককভাবে তার দখলে। সম্প্রতি ক্লাব বিশ্বকাপে পোর্তোর বিপক্ষে গোল করে তিনি এই রেকর্ডটি অর্জন করেন। এর মাধ্যমে তার গোলসংখ্যা ২৫-এ পৌঁছেছে। এর আগে, তিনি ব্রাজিলের কিংবদন্তি মার্তার সঙ্গে যৌথভাবে ২৪ গোল নিয়ে শীর্ষে ছিলেন।

মেসির ক্যারিয়ারে ফিফার ১০টি ভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে। এই টুর্নামেন্টগুলোর মধ্যে জাতীয় দলের হয়ে বিশ্বকাপে ১৩ গোল, আন্ডার-২০ বিশ্বকাপে ৬ গোল এবং ক্লাব বিশ্বকাপে ৬ গোল রয়েছে। এই অর্জন তাকে নারী-পুরুষ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে নিয়ে এসেছে। তালিকাটি নিম্নরূপ:

– লিওনেল মেসি – ২৫ গোল

– মার্তা – ২৪ গোল

– রোনালদিনহো – ১৯ গোল

– রোনালদো – ১৯ গোল

– ক্রিশ্চিয়ানো রোনালদো – ১৭ গোল

এছাড়া, ক্লাব বিশ্বকাপে মেসি আরও একটি রেকর্ড গড়েছেন। তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১,২৫০ গোলে সরাসরি অবদান (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) রেখেছেন।

পোর্তোর বিপক্ষে তার ফ্রি-কিক থেকে করা গোলটি ছিল তার ৬৮তম ফ্রি-কিক গোল। এই বিভাগে তিনি পার্নামবুকানো (৭৭) ও পেলে (৭০)’র পর তৃতীয় স্থানে রয়েছেন।

এ ম্যাচের মাধ্যমে মেসি ইন্টার মায়ামির হয়ে তার ৫০তম গোলেও পৌঁছেছেন। চলমান ক্লাব বিশ্বকাপে এখনও আরও ম্যাচ বাকি রয়েছে, ফলে এই ফুটবল গ্রেটের রেকর্ড সংখ্যাটি আরও বাড়তে পারে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার