প্রচ্ছদ জাতীয় বাংলাদেশ ইস্যুতে এবার যে বার্তা দিল ভারত

বাংলাদেশ ইস্যুতে এবার যে বার্তা দিল ভারত

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
বাংলাদেশ ইস্যুতে এবার যে বার্তা দিল ভারত

ভারতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে নতুন নিয়োগ পাওয়া দুই কর্মকর্তাকে ঘিরে ওঠা প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নিতে তারা বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করতে আগ্রহী।

শুক্রবার (২৪ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, ভারতে বাংলাদেশের হাইকমিশনে নতুন নিয়োগ পাওয়া দুই প্রেস কর্মকর্তা অতীতে ভারতবিরোধী ও বিতর্কিত পোস্ট দিয়েছিলেন। এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া আছে কি না।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা দেখেছি যে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে আমাদের অবহিত করা হয়েছে।

আমরা এখানকার বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো এগিয়ে নিতে আগ্রহী।’

সংবাদ সম্মেলনে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আসন্ন ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কি না এবং সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

এ সময় আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ জানিয়েছেন কি না—এমন প্রশ্নও করা হয়।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে তিনি পরে কথা বলবেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার