প্রচ্ছদ সর্বশেষ বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১১ তারকা

বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১১ তারকা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১১ তারকা

অস্ট্রেলিয়ার বিখ্যাত টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে এবারের ড্রাফটে বাংলাদেশের ১১ জন ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত হচ্ছে, যা একটি রেকর্ড। আগামী ১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আসরের ড্রাফট।

ড্রাফটে অংশগ্রহণকারী বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার।

গতবারের আসরে রিশাদ হোসেনকে হোবার্ট হারিকেন্স দলে নিয়েছিল, কিন্তু বিপিএলের সূচির সঙ্গে সংঘর্ষের কারণে এনওসি না পাওয়ায় তিনি খেলতে পারেননি। এবারের ড্রাফটে হোবার্ট চাইলে তাকে আবারও ধরে রাখতে পারে।

বিপিএলের সময়সূচি এবং এনওসি ইস্যুর কারণে বিগ ব্যাশ ফ্র্যাঞ্চাইজিগুলো অতীতে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি তেমন আগ্রহ দেখায়নি। তবে, এই লিগে একমাত্র সাকিব আল হাসানই মাঠে নেমেছেন। এবারের ড্রাফটে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে মুস্তাফিজুর রহমানকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

চলতি ড্রাফটে ৩০টি দেশ থেকে ৬০০-এর বেশি ক্রিকেটার নাম জমা দিয়েছেন। এর মধ্যে হংকং, জাপান, রুয়ান্ডা, ইন্দোনেশিয়া, গ্রিস এবং হাঙ্গেরির মতো দেশ থেকেও অংশগ্রহণকারীরা রয়েছেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00