প্রচ্ছদ সারাবাংলা বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল একটি বন্যহাতির

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল একটি বন্যহাতির

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল একটি বন্যহাতির

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী সীমান্তে বিদ্যুৎস্পর্শে মারা যাওয়া একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (৫ জুলাই) সকালে স্থানীয়দের খবর পেয়ে মধুটিলা রেঞ্জ ও এলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।স্থানীয় সূত্রে জানা যায়, খাদ্যের খোঁজে পাহাড় থেকে নেমে আসা হাতিটি বৈদ্যুতিক ফাঁদে মারা যায়। যদিও এলাকাটিতে বৈদ্যুতিক ফাঁদ দেখা যায়নি, তবে আশপাশের বসতঘরে বিদ্যুৎ সংযোগ রয়েছে।

বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী গণমাধ্যমকে জানিয়েছেন, নিহত হাতিটির বয়স আনুমানিক ১৫-২০ বছর এবং এটি একটি মাদি হাতি। হাতিটির শুঁড়ে পুড়ে যাওয়ার দাগ রয়েছে, যা স্পষ্ট করে যে বিদ্যুৎস্পর্শেই প্রাণ গেছে। তিনি আরও বলেন, পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার