প্রচ্ছদ সর্বশেষ ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে দুই এলাকাবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত

ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে দুই এলাকাবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে দুই এলাকাবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত

হবিগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে দুই এলাকাবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

সোমবার (১২ মে) দুপুরে শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের শায়েস্তানগর এলাকায় ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে ২নং পুল এলাকার টমটমচালক টুকুনের সঙ্গে শায়েস্তানগরের তিন ব্যক্তির যাত্রী ওঠানো নিয়ে বাকবিতণ্ডা হয়। বিষয়টি দুই এলাকার মানুষের মধ্যে জানাজানি হলে তাদের স্বজনসহ এলাকার লোকজন দেশীয় অস্ত্রসহ একে অপরের ওপর হামলা চালায়। এ সময় দুপক্ষের সংঘর্ষ শায়েস্তানগর থেকে দুই নম্বর পুল এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে পুলিশসহ উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

আহতরা হলেন: শায়েস্তানগরের জামাল মিয়ার ছেলে সুবেল (২২), শহিদ মিয়ার ছেলে সৌরভ (২০), রশিদ মিয়ার ছেলে জিয়া (২০), শাহানুর মিয়ার ছেলে সুহান (২২), আমির উদ্দিনের ছেলে সামাদ (৬০), আব্দুর রহমানের ছেলে কামাল (২৮), ২নং পুলের রফিক মিয়ার ছেলে সানি (২৮), টমটম চালক টুকুনসহ (৩০) অর্ধশতাধিক। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, ‘সংঘর্ষ থামাতে গিয়ে তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00