প্রচ্ছদ বিশ্ব ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ জনের মৃত্যু

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ জনের মৃত্যু

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ জনের মৃত্যু

ভারতের উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচযাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) সকালে রাজ্যের উত্তরকাশীর গঙ্গানানীর কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

 প্রতিবেদনে বলা হয়, পাইলটসহ হেলিকপ্টারটিতে ছয়জন আরোহী ছিলেন। যাত্রী ভর্তি হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের দিকে যাচ্ছিল।

ঘটনার পর পরই প্রশাসন ও জরুরি ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করাজ শুরু করেছে বলে গড়ওয়াল বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পান্ডে জানিয়েছেন।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দুর্ঘটনার শিকার হেলিকপ্টারের ভেতরের অংশ ভাঙা দেখা গেছে। দুর্ঘটনার  কারণ এখনও জানা যায়নি।

দুর্ঘটনার পর পরই রাজ্যে দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং জেলা প্রশাসন দল ঘটনাস্থলে পৌঁছেছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, ‘প্রশাসনকে আহতদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান এবং দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি।’ দুর্ঘটনার কারণ নিয়ে তিনি বলেন, এটি চলমান রয়েছে। বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00