প্রচ্ছদ জাতীয় মতলব বাজারের ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করলেন ইউএনও

মতলব বাজারের ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করলেন ইউএনও

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
মতলব বাজারের ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করলেন ইউএনও

মতলব বাজারের প্রধান সড়কের ড্রেন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও মতলব পৌরসভার প্রশাসক আমজাদ হোসেন। বুধবার (৭ মে) দুপুরে তিনি মতলব পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে এই পরিদর্শন করেন।

এ সময় তিনি উল্লেখ করেন যে, বাজারের গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় ড্রেনের নির্মাণ কাজের গতি আরও বাড়াতে হবে। তিনি বলেন, ‘যেহেতু বাজারের গুরুত্বপূর্ণ সড়ক এটি তাই জনগণের দূর্ভোগ সৃষ্টি করে কাজ ধীর গতিতে করা যাবে না।’

আমজাদ হোসেন আরও বলেন, ‘নিন্মমানের কাজ না হয় এবং কাজের মান নিয়ে যেন কোন অভিযোগ না আসে সেজন্য ঠিকাদারকে সঠিকভাবে কাজ করার নির্দেশ দেন।’

এছাড়া, পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ মজিবুর রহমান সরকার এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ১৩ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয়ে মতলব পৌরসভার অর্থায়নে ড্রেনের নির্মাণ কাজটি সম্পন্ন হচ্ছে। এই প্রকল্পটি স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি বাজারের যানজট ও জলাবদ্ধতা কমাতে সহায়তা করবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার