প্রচ্ছদ বিনোদন মালাইকা-আরবাজের বিচ্ছেদের নেপথ্যে সালমান‍!

মালাইকা-আরবাজের বিচ্ছেদের নেপথ্যে সালমান‍!

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
সালমান‍
মালাইকা-আরবাজের বিচ্ছেদের নেপথ্যে সালমান‍!

আরবাজ খান ও মালাইকা আরোরার প্রেমের খবর অজানা নয় কারোর।বিয়ে করে বেশ সুখেই সংসার কাটছিল এই জুটির। কিন্তু হঠাৎ কোথায় গিয়ে ধাক্কা খেল এই বাঁধন?  এমন কী ঘটল যার জন্য মালাইকাকে অন্য কারও হাত ধরতে হল? কেনই বা মালাইকা নিজের ইচ্ছায় এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিলেন। মালাইকা তার প্রাক্তন স্বামী আরবাজ খান প্রসঙ্গে বলেন, তারা দুজনে খুব ভালো বন্ধু ছিলেন। কিন্তু একটা সময় মনে হতো কোথায় একটা দলছুট হচ্ছে। তার চিন্তার জায়গাটা হারিয়ে যাচ্ছে। তখনই জীবনের বদলটা আসে।তিনি আরও বলেন, কঠিন সময়ে তার পাশে ছিলেন ফারহা খান ও করণ জোহর। তাই তাদের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন মালাইকা।তবে বিচ্ছেদ হলেও আরবাজের প্রশংসা করেন এই বলি অভিনেত্রী। তিনি বলেন, আরবাজ অসম্ভব ভাল মানুষ। তার ক্যারিয়ারে আরবাজের ভূমিকা সবচেয়ে বেশি।জানা যায়, বলিউড সুপারস্টার সালমান খানই নিজের পরিবারে ঢুকিয়েছিলেন অর্জুন কাপুরকে।কারণ একটাই, বনি কাপুর তার ভীষণ ভাল বন্ধু ছিলেন। পাশাপাশি অর্জুন কাপুর সালমান খানের বোন অর্পিতা খানের সঙ্গে সম্পর্কে ছিলেন। সে সূত্রেই বাড়িতে আসা। আর সেখানেই প্রথম মালাইকার সঙ্গে আলাপ, কাছাকাছি আসা। এরপর সম্পর্কের মোড় ঘুরে যায় অন্য বাঁকে। খান বাড়ি থেকে পাকাপাকি বিদায় নিয়ে মালাইকা-অর্জুনের নতুন অধ্যায় শুরু হয়। ২০১৭ সালে মালাইকা অরোরার সঙ্গে প্রায় ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন আরবাজ খান। এরপর থেকে অর্জুনের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। অন্যদিকে জর্জিয়া নামের এক মডেলের সঙ্গে বেশ কিছুদিনের সম্পর্কের পর সুরা খানকে বিয়ে করলেন আরবাজ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00