প্রচ্ছদ সারাবাংলা মোহাম্মদপুরে সেনা অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৬

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৬

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
মোহাম্মদপুরে সেনা অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৬

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ৬ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে ১০ হাজার পিস ইয়াবা, গাঁজা, হেরোইন, বিদেশি মদ, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ অর্থ।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং ও মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় এই অভিযান চালানো হয়।

প্রথম দফায় ৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৯টি সিমকার্ড এবং ২টি বড় ধারালো সামুরাই ছুরি উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে, জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00