প্রচ্ছদ বিশ্ব যাত্রীবাহী বিমান বিধ্ব*স্ত

যাত্রীবাহী বিমান বিধ্ব*স্ত

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
যাত্রীবাহী বিমান বিধ্ব*স্ত

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত।
দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) জেজু এয়ারের বিমানটি বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

বিমানটি ১৭৫ জন যাত্রী এবং ছয়জন কেবিন ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে ফিরে যাচ্ছিল। স্থানীয় গণমাধ্যমের শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে, বিমান থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে।

বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চোই সাং-মু ‘উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার’ নির্দেশ দিয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, উদ্ধার অভিযান চলাকালে দুজনকে জীবিত পাওয়া গেছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার