প্রচ্ছদ সারাবাংলা শেরপুরে নিরুদ্দেশের ২ দিন পর বস্ত্রহীন অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার

শেরপুরে নিরুদ্দেশের ২ দিন পর বস্ত্রহীন অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
শেরপুরে নিরুদ্দেশের ২ দিন পর বস্ত্রহীন অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার

শেরপুরে নিখোঁজের দু-দিন পর বিবস্ত্র অবস্থায় মোছা. খালেদা বেগম (৩৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদসংলগ্ন চরে গুচ্ছগ্রামের পাশে একটি মরিচখেত থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত খালেদা পার্শ্ববর্তী কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের মো. কাজল মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালেদা বেগম অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তিনি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে সদর উপজেলার ডাকপাড়া গুচ্ছগ্রামের পাশে একটি মরিচ খেতে বিবস্ত্র অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি শেষে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়। এদিকে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা লাশটি খালেদা বেগমের বলে শনাক্ত করেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00