প্রচ্ছদ ভিডিও সাতকানিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণের ফলে বন্যা ও জলাবদ্ধতা উদ্বেগজনক রূপ নিচ্ছে।

সাতকানিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণের ফলে বন্যা ও জলাবদ্ধতা উদ্বেগজনক রূপ নিচ্ছে।

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
সাতকানিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণের ফলে বন্যা ও জলাবদ্ধতা উদ্বেগজনক রূপ নিচ্ছে।
সাতকানিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণের ফলে বন্যা ও জলাবদ্ধতা উদ্বেগজনক রূপ নিচ্ছে।


এ পরিস্থিতিতে নাসীরুদ্দীন পাটওয়ারী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সকল নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন-নিজ নিজ এলাকায় খোঁজখবর রাখুন এবং যেখানেই মানুষ বিপদে পড়বেন, সেখানেই মানবিক দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ান। নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করতে সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন।
তিনি সংশ্লিষ্ট প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত উদ্ধার, আশ্রয় ও ত্রাণ কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
একই সঙ্গে দেশের সকল স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিত্তবান নাগরিকদের প্রতি তাঁর আহ্বান-দল-মতের ঊর্ধ্বে উঠে এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে সাতকানিয়াসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মানুষের জন্য এখনই সমন্বিত মানবিক উদ্যোগ নেওয়া জরুরি।
দুর্যোগের এই সময়ে আতঙ্ক নয়-ঐক্য, মানবিকতা ও দ্রুত সহযোগিতাই হতে পারে অসংখ্য মানুষের জীবন রক্ষার সবচেয়ে বড় শক্তি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার