প্রচ্ছদ জাতীয় সাধারণ যানবাহনের সঙ্গেই জ্যামে আটকা ছিল ডা. জুবাইদা রহমানের গাড়ি

সাধারণ যানবাহনের সঙ্গেই জ্যামে আটকা ছিল ডা. জুবাইদা রহমানের গাড়ি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
সাধারণ যানবাহনের সঙ্গেই জ্যামে আটকা ছিল ডা. জুবাইদা রহমানের গাড়ি

নিরাপত্তা ব্যবস্থায় চলাচল করলেও রাজধানীতে এক ঘণ্টার বেশি সময় যানজটে আটকা পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (৯ মে) বিকেল ৫টার দিকে ধানমন্ডির ‘মাহবুব ভবন’ থেকে বেরিয়ে সংসদ ভবনে আড়ং মোড়ে, মনিপুরী পাড়ার কাছের সড়ক এবং বিজয়সরণি সড়কে যানজটে আটকা পড়ে তার গাড়িবহর। গাড়ির বহরে পুলিশ প্রটেকশন গাড়ি এবং ব্যক্তিগত নিরাপত্তার গাড়ি থাকলেও রাস্তায় কোনো রকম হুইসেল ব্যবহার না করে সাধারণ যানবাহনের সঙ্গে জুবাইদা রহমানের গাড়িও ধীরে ধীরে চলতে থাকে।

বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা বাহিনীর (সিএসএফ) একজন সদস্য জানান, সাধারণ যানবাহনের সঙ্গে আমাদের নিরাপত্তার গাড়িগুলো ছিল। যেহেতু সাধারণ পরিবহন থামিয়ে দ্রুত যেতে ভিআইপি গাড়ি যেভাবে হুইসেল বাজিয়ে যায়, সেটা না করার নির্দেশনা থাকায় আমরা সাধারণ পরিবহনের সঙ্গে আস্তে আস্তে যানজট অতিক্রম করেছি। যাতে যাত্রী সাধারণ বিরক্তবোধ না করেন।

তিনি জানান, ধানমন্ডি থেকে রওনা হই বিকেল সাড়ে ৫টার দিকে। গুলশানে ম্যাডামের বাসায় পৌঁছেছি সন্ধ্যা ৭টার দিকে।

এর আগে বেলা ১১টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজা’ থেকে বের হন জুবাইদা রহমান। তার সামনে-পেছনে নিরাপত্তা বাহিনীর গাড়ি ছিল। ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি পুলিশ বাহিনী থেকে আলাদা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

দুপুরে প্রয়াত বাবা সাবেক নৌ প্রধান রিয়ান অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসায় যান। জুমার নামাজ পড়েন ধানমন্ডির একটি মসজিদে মহিলাদের জন্য নির্ধারিত স্থানে। এরপর বাবার বাসা ‘মাহবুব ভবনে’ মা ইকবাল মান্দ বানুসহ পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে সময় কাটান ডা. জুবাইদা।

তার নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সার্বক্ষণিক থাকছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনসহ কয়েকজন বিএনপি নেতা। গতকালও তারা ছিলেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় পান্থপথের স্কয়ার হাসপাতাল থেকে মাকে নিয়ে মাহবুব ভবনে যান জুবাইদা রহমান। সেদিনই চিকিৎসকরা অবস্থার উন্নতি হওয়ায় তাকে (ইকবাল মান্দ বানু) ছাড়পত্র প্রদান করেন।

এর আগে গত মঙ্গলবার লন্ডন থেকে শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ১৭ বছর পর দেশে আসেন জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। গুলশানে ফিরোজায় শাশুড়ির সঙ্গেই থাকছেন তারা। এদিকে জুবাইদা রহমান প্রতিদিনই মাহবুব ভবনে আসছেন। তবে রাতে গুলশানে ফিরোজায় শাশুড়ির সঙ্গে থাকছেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00