প্রচ্ছদ বিনোদন তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খান। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, এতোদিন এক ছাদের তলাতেই ছিলেন এ জুটি। বিয়ে না হলেও নিজেদের বিবাহিত মনে করতেন তারা। তবে এবার আইনিভাবে বিবাহিত হতে চান।

 আগামী রোববার (৫ জুলাই) আইনি বিয়ে করছেন গৌরী-আমির। বাড়িতেই বসবে বিয়ের আসর। ঘটা করে লোক খাওয়ানো নয় বরং পরিবার ও ঘনিষ্ঠ পরিজনের উপস্থিতিতে গৌরীর সঙ্গে সই করে বিয়ে সারবেন বলিউডের এ অভিনেতা।

 ‘আমির খান ফিল্মস’-এর সঙ্গে যুক্ত থাকায় গৌরী স্প্র্যাটের সঙ্গে আমিরের খানের পরিচয় ছিল প্রায় ২৫ বছরের। তবে ২০২৪ সালের শুরুর দিকে আমিরের কাজিনের মাধ্যমে বেঙ্গালুরুতে তাদের পুনরায় যোগাযোগ হলে তারা একে অন্যের প্রেমে পড়েন। গৌরী পেশায় একজন ফ্যাশন প্রফেশনাল এবং তিনি মুম্বাইয়ে নিজস্ব সেলুন ও সৌন্দর্য শিল্পের ব্যবসা পরিচালনা করেন।
 
গৌরীর সঙ্গে বিয়ে প্রসঙ্গে আমির বলেন, আমরা দু’জনের কেউই খুব একটা জাঁকজমক পছন্দ করি না। যতটা সাদামাটা রাখা যায় সবটা, ততটাই রাখবো। আমরা আমাদের পরিবারের সঙ্গে ভীষণরকম জুড়ে থাকি। তাই তাদের উপস্থিতিতে সবটা হবে।
 
গত বছর জাঁকজমক আয়োজনে মেয়ে আইরা খানের বিয়ে দেয়ার পরই গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আমির খান। জানান, একাকিত্ব আর অবসাদ থেকে নায়ককে মুক্তি দিয়েছেন তার প্রেমিকা। প্রেমিকার সঙ্গে গভীর সম্পর্কে আবদ্ধ হলেও সাবেক দুই স্ত্রীর সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখেছেন আমির, যা প্রশংসা কুড়াচ্ছে ভক্তমহলে।

 প্রসঙ্গত, ১৯৮৬ সালে বাল্যকালের প্রেম রিনা দত্তকে পালিয়ে বিয়ে করেন আমির খান। বিয়ের ১৪ বছর পর ২০০০ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে নিজের সহ-পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। ১৬ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে তারা যৌথভাবে বিচ্ছেদ ঘোষণা করেন। ওই বিচ্ছেদের ৫ বছর পর এবার গৌরী স্প্র্যাটকে স্ত্রীর মর্যাদা দিতে চলেছেন অভিনেতা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00