প্রচ্ছদ জাতীয় সাধু সাবধান! কোনো কিছুই গোপন থাকবে না: সারজিস আলম

সাধু সাবধান! কোনো কিছুই গোপন থাকবে না: সারজিস আলম

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
সাধু সাবধান! কোনো কিছুই গোপন থাকবে না: সারজিস আলম

জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাঁধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেছেন, ‘উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেয়া হবে না।’

রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সাধু সাবধান! কোনো কিছুই গোপন থাকবে না: সারজিস আলম
সাধু সাবধান! কোনো কিছুই গোপন থাকবে না: সারজিস আলম 9

পোস্টে সারজিস আলম লিখেছেন, জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাঁধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপের শুরু হতে পারে। তার আগে না। উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেয়া হবে না।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরো লিখেছেন, সাধু সাবধান। কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারছে। আপনারা সেটাও পারবেন না। জনগণ এতো ভালো না। কঙ্কালতন্ত্রের পশ্চাৎ অংশের মধ্যবর্তী মাংসল ক্ষেত্র দিয়ে সকল ক্ষমতা ভরে দেওয়া হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার