ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দায়িত্ব পালনকালে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর নায়েক মোঃ জাহাঙ্গীর হোসেন।
জানা গেছে, নায়েক মোঃ জাহাঙ্গীর হোসেন তিস্তা ব্যাটালিয়নের নাজির গোমানি বিওপিতে দেশ মাতৃকার সুরক্ষায় দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে হঠাৎ স্ট্রোক করলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুম নায়েক মোঃ জাহাঙ্গীর হোসেন অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। তিনি বিজিবির একজন সাহসী যোদ্ধা ও নিবেদিতপ্রাণ সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও বিজিবি পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে বিজিবি পরিবার গভীরভাবে শোকাহত। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানানো হয়েছে গভীর সমবেদনা।
পরম করুণাময় আল্লাহ তাআলা মরহুম নায়েক মোঃ জাহাঙ্গীর হোসেনকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।