প্রচ্ছদ বিশ্ব সুখবর পেলেন ডোনাল্ড ট্রাম্প

সুখবর পেলেন ডোনাল্ড ট্রাম্প

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ট্রাম্প
সুখবর পেলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আরও তিনটি রাজ্যে জয়ী হয়ে রিপাবলিকান পার্টির দলীয় মনোনয়ন দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।এর আগে, শনিবার রিপাবলিকান প্রাথমিক প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে আইডাহো, মিসৌরি এবং মিশিগান অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালিকে সহজেই হারিয়েছেন তিনি। মিশিগানে ৩৯, মিসৌরিতে ৫৪ এবং আইডাহোতে ৩২ জন প্রতিনিধি জিতেছেন ট্রাম্প। মিশিগান ককাসে জয়লাভকে প্রেসিডেন্ট প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। আর এই মিশিগানে ১৩টি জেলায় জয়লাভ করেছেন ট্রাম্প। এর ফলে প্রতিদ্বন্দ্বী হ্যালির ২৪ প্রতিনিধির তুলনায় তার প্রতিনিধির সংখ্যা দাঁড়াল ২৪৭ এ। রিপাবলিকান মনোনয়ন পেতে একজন প্রার্থীকে এক হাজার ২১৫ প্রতিনিধি নিশ্চিত করতে হবে।প্রতিনিধিরা হলেন এমন ব্যক্তি যারা নিজ নিজ দলের জাতীয় অধিবেশনে নিজ রাজ্য বা জেলার প্রতিনিধিত্ব করেন এবং পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন, সেটা তারাই সিদ্ধান্ত নেন। ট্রাম্পের বিজয়টি এলো ৫ মার্চের সুপার টুইসডের ঠিক আগে।ফলে এখন সবাই তাকিয়ে আছে মঙ্গলবারের সুপার টুইসডের দিকে। রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন নিশ্চিত করার বিষয়টি সুপার টুইসডের ওপর নির্ভর করছে।আগামী মঙ্গলবার একযোগে ১৬টি রাজ্যে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক রাজ্যে প্রাথমিক বাছাই বলে দিনটিকে মার্কিন নির্বাচন প্রক্রিয়ায় ‘সুপার টুইসডে’ বলা হয়।চলতি বছর নভেম্বরের নির্বাচনে হোয়াইট হাউসে যাওয়ার লড়াইয়ে দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এদিন ক্যালিফোর্নিয়া, আলাবামা, আলাস্কা, নর্থ ক্যারোলাইনা, টেনেসি, টেক্সাস, ম্যাসাচুসেটসসহ ১৬টি রাজ্যে রিপাবলিকান দলের প্রাথমিক বাছাই হবে।একাধিক মামলা আর আদালতে হাজিরা নিয়ে ট্রাম্প অনেকটা বিপর্যস্ত হলেও নির্বাচনের মাঠে রয়েছেন সরব। একের পর এক জয়ে রিপাবলিকান পার্টি থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন এখন অনেকটাই নিশ্চিত। আসন্ন নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে লড়াই করতে প্রস্তুত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00