প্রচ্ছদ আবহাওয়া সোমবার থেকে নওগাঁ জেলায় দেখা মেলেনি সূর্যের।

সোমবার থেকে নওগাঁ জেলায় দেখা মেলেনি সূর্যের।

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
সোমবার থেকে নওগাঁ জেলায় দেখা মেলেনি সূর্যের।

হেমন্তের শেষ দিকে এসে উত্তরের জেলা নওগাঁয় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। ১০ ডিসেম্বর সকাল ৬টায় নওগাঁয় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে সোমবার জেলায় সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো।স্থানীয়রা জানান, সন্ধ্যার পর শীতের প্রকোপ একটু বেশি থাকছে। ঘন কুয়াশায় মানুষের চলাচলে বেশ বেগ পেতে হচ্ছে। সেই সঙ্গে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ। সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো ধীরে চলাচল করছে। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারপাশ। সোমবার থেকে জেলায় দেখা মেলেনি সূর্যের।

এ দিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ছে।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা বলেন, আকাশে মেঘ থাকায় ঘন কুয়াশার দেখা মিলেছে। তবে দিনের বেলায় কিছু বৃষ্টি হওয়ায় ঠান্ডা বেশি মনে হচ্ছে। তবে বৃষ্টির ভাব কেটে গেলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

এ ছাড়াও উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ার জন্য শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে বলেও জানান তিনি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00