প্রচ্ছদ বিশ্ব স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিয়ে দিলেন তরুণী

স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিয়ে দিলেন তরুণী

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিয়ে দিলেন তরুণী

মধ্যপ্রদেশের রাজগড়ের তরুণী প্রিয়া তার স্বামী পুরুষোত্তমকে নিজের একটি কিডনি দিয়েছেন। করবা চৌথের দিনে স্বামীর জীবন বাঁচাতে কিডনি দান করে প্রমাণ করেছেন সত্যিকারের ভালোবাসা শুধু কথায় নয়, কাজে।

কিছুদিন আগেই পুরুষোত্তমের দুটি কিডনিই বিকল হয়ে যায়। চিকিৎসকেরা জানান, দ্রুত কিডনি প্রতিস্থাপন না করলে বাঁচানো সম্ভব নয়। পরিবারের কেউ অঙ্গদানের জন্য রাজি না হলেও প্রিয়া এক মুহূর্ত দেরি না করে স্বামীর জীবন বাঁচাতে এগিয়ে আসেন।

দুই দিন আগে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দুজনই এখন সুস্থ আছেন।

প্রিয়া বলেন, যদি আমার কিডনি দানে স্বামীর জীবন বাঁচে, তাহলে এটাই হবে আমার জীবনের সেরা করবা চৌথ।

স্বামী পুরুষোত্তম বলেন, আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে প্রিয়া। এখন থেকে প্রতিটি করবা চৌথ আমার নতুন জন্মদিন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার