প্রচ্ছদ ক্রিকেট ৩ রানের জন্য ফিফটি পূরন হলোনা মুমিনুলের

৩ রানের জন্য ফিফটি পূরন হলোনা মুমিনুলের

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
৩ রানের জন্য ফিফটি পূরন হলোনা মুমিনুলের

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৬ রানে আউট হয়েছিল মুমিনুল হক। দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। তবে মাত্র ৩ রানের জন্য ফিফটি তুলতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪৬ রান। নাজমুল হাসান শান্ত ৩৭ রানে এবং মুশফিক ২ রানে ব্যাট করছেন। এতে ৬৪ রানের লিডে রয়েছে টাইগাররা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দিনের শুরুতে বৃষ্টিতে ভেসে গেছে প্রথম সেশন। তাই দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে আগের দিন ৪২ বলে ২৮ রান করা জয় ও ২৬ বলে ১৫ রান করা মুমিনুল হক।

দ্বিতীয় দিনে ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলতে পেরেছিল তারা। তৃতীয় তিনের দলীয় ১৬ ও ব্যক্তিগত ৫ রান যোগ করতেই সাজঘরে ফিরেছেন মাহমুদুল হাসান। ৬৫ বলে ৩৩ রান করেন এই ডানহাতি ব্যাটার।

চারে ব্যাট করতে নেমে মুমিনুলকে সঙ্গ নিয়ে ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটিংয়ে ভর করে ২৩ ওভারে ৯৪ রান তুলেছে টাইগাররা। এতে জিম্বাবুয়ের দেওয়া ৮২ রানের লক্ষ্য পেরিয়ে লিড নিতে শুরু করেছে স্বাগতিকরা।

এদিন ৩ রানের জন্য ফিফটি তুলতে পারেননি মুমিনুল। ৮৪ বলে ৪৭ রান করে ক্যাচআউট হয়েছেন তিনি। এতে ১৩৮ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00