প্রচ্ছদ জাতীয় ৭ জানুয়ারির নির্বাচন শতাব্দীর শ্রেষ্ঠ প্রহসন – রিজভী

৭ জানুয়ারির নির্বাচন শতাব্দীর শ্রেষ্ঠ প্রহসন – রিজভী

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
রিজভী
৭ জানুয়ারির নির্বাচন শতাব্দীর শ্রেষ্ঠ প্রহসন - রিজভী

৭ জানুয়ারির ‘ডামি’ নির্বাচন শতাব্দীর শ্রেষ্ঠ প্রহসন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ।রিজভী বলেন, মিয়ানমার সীমান্তে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের মানুষ। সেখানে মানুষ নিরাপদ নয়। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে বাংলাদেশীদের রক্ত ঝরছে। সরকারের নীরবতায় বাংলাদেশের নিরাপত্তা এখন ঝুঁকিতে রয়েছে।রিজভী আরও বলেন, সীমান্তে মানুষ হত্যা হলেও সরকার এখন পর্যন্ত লিখিত কোনো প্রতিবাদ জানাতে পারেনি। তাদের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা নিয়ে এই সরকারের কোনো অঙ্গীকার নেই বলেও মন্তব্য করেন তিনি।আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ নিরাপদ নয় উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশের মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। কারণ, এই সরকার দুর্বল-জনসমর্থনহীন সরকার।২৮ অক্টোবর থেকে বিএনপির বিপুল নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। এখনও তাদের মুক্তি মেলেনি। নানা ধরনের সরকারি চক্রান্তে তাদের আটকে রাখা হয়েছে। আজও মুক্তি মেলেনি খালেদা জিয়ার। বিএনপির সকল রাজবন্দিদের মিথ্যা মামলা তুলে নিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার