প্রচ্ছদ বিনোদন অতিথিদেরই এবার পেটাতে চাইলেন পরী, বললেন ‘বেহায়া’

অতিথিদেরই এবার পেটাতে চাইলেন পরী, বললেন ‘বেহায়া’

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
অতিথিদেরই এবার পেটাতে চাইলেন পরী, বললেন ‘বেহায়া’

এক সময় ঢাকাই সিনেমার নায়িকা পরী মণির জন্মদিন মানেই রঙিন আয়োজন, হৈচৈ আর আলোচনার ঝড়। তবে মা হওয়ার পর ছবিটা পাল্টে গেছে। পরী মণি নিজেই জানিয়েছিলেন, আর নিজের জন্মদিনে আলোর ঝলকানি নয়, বরং ছেলে রাজ্যর জন্মদিনকেই ঘিরে থাকবে সব আনন্দ। ঠিক সেটাই করেছেন। সেই দিনের কিছু ঘটনা নিয়ে বেশ চটেছেন এ নায়িকা।

১০ আগস্ট ছেলে রাজ্যর তৃতীয় জন্মদিনটি ঘরোয়া আয়োজনেই জমিয়ে উদযাপন করেন পরী মণি। সব কিছু চলছিল ঠিকঠাক। কিন্তু ছয় দিন পর হঠাৎ করেই তিনি দেখলেন, সেই একান্ত পারিবারিক অনুষ্ঠানের ফুটেজ সামাজিকমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে! শুধু তাই নয়, আমন্ত্রিত অতিথিদের অনেকেই সেই ব্যক্তিগত মুহূর্তকে ব্যবসায়িক ভ্লগ বানিয়ে রিলসের বাজারে ছড়িয়ে দিয়েছেন। আর তাতেই বেজায় ক্ষেপেছেন এই নায়িকা।

শনিবার (১৬ আগস্ট) ক্ষোভ ঝেড়ে দিয়ে পরী মণি লিখেছেন, ‘আমার সব রকম আনন্দে যাদের আমি কাছে চাইছি, কিন্তু তারা প্রত্যেকেই প্রমাণ করছে তারা আমার জীবনে মলমূত্র মাত্র। খেয়াল করে দেখবেন, গত ১০ তারিখ থেকে ব্যক্তিগত কারণে আমি ফেসবুকে অ্যাকটিভ নই। আজ ফেসবুকে ঢুকতেই দেখি আবার কতগুলো চিড়িয়া আমার জীবনের আনন্দ নিয়ে টানাটানি করা শুরু করেছে। আমার বাচ্চাদের নিয়ে ১০ তারিখ একটা ইভেন্ট ছিল, আমার একান্ত-নিজস্ব কাছের মানুষদের নিয়ে যেটা করতে চেয়েছিলাম। কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো আমার ইভেন্টে এসে রিলস আর ব্যবসায়িক ভ্লগে সামাজিকমাধ্যম ভরে ফেলছে! যেখানে আমি এখন পর্যন্ত একটা ছবিও পোস্ট করিনি। এমনকি আমার পরিবারের এবং সত্যি যাদের কাছে পরিবারের মানুষের গুরুত্ব আছে, তারা কিন্তু কেউ এ রকম করে নাই।’

এর আগে গেল মাসেই পরী মণি হুঁশিয়ারি দিয়েছিলেন, তার সন্তানরা কোনোভাবেই ব্যবসায়িক কনটেন্টের অংশ হতে পারে না। কিন্তু সতর্কবার্তা সত্ত্বেও নিজের ছেলের জন্মদিনে সেটি ঠেকাতে পারলেন না তিনি।

আরও কঠিন ভাষায় পরী মণি লিখেছেন, ‘যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে তারা আমার গালি খাবা, যা তোমারা ডিজার্ভ করো। তোমরা ভিখারির মতো মাসভরে কিছু ডলার কামাও। এই ধরনের মানুষ বা কনটেন্ট ক্রিয়েটর যদি সামনে পরে তাহলে তিন মিনিট থাপড়িয়ে দেব। কারণ, আগেই বলেছিলাম আমার বাচ্চারা কোনো ব্যবসায়িক উপাদান না। ভালো লাগেনি তখন?’

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00