প্রচ্ছদ জাতীয় অনির্দিষ্টকালের জন্য সারাদেশে মোবাইল দোকান বন্ধ

অনির্দিষ্টকালের জন্য সারাদেশে মোবাইল দোকান বন্ধ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
অনির্দিষ্টকালের জন্য সারাদেশে মোবাইল দোকান বন্ধ

দাবি আদায় না হলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা।

বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির (এমবিসিবি) সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস গণমাধ্যমকে জানান, দাবির প্রতি সমর্থন জানাতে রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকেই সারাদেশে দোকান বন্ধ রেখে রাজধানীর বিটিআরসি কার্যালয়ের সামনে জড়ো হবেন সাধারণ ব্যবসায়ীরা। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। 

সিন্ডিকেট প্রথা বাতিলের পাশাপাশি ব্যবসায়ীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—এনইআইআর সংস্কার এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা। তাদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের কারণে একটি নির্দিষ্ট গোষ্ঠীই লাভবান হবে এবং বাড়তি করের ফলে গ্রাহক পর্যায়ে মোবাইলের দামও বেড়ে যাবে।

গত রোববার (৩০ নভেম্বর) সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারের দাবিতে গত ২৯ নভেম্বর রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেয় এমবিসিবি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।