প্রচ্ছদ রাজনীতি অন্তর্বর্তী সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার: ছাত্রদল সভাপতি

অন্তর্বর্তী সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার: ছাত্রদল সভাপতি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
অন্তর্বর্তী সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার: ছাত্রদল সভাপতি

অন্তর্বর্তীকালীন সরকারকে পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার (১০ মার্চ) হাইকোর্টের সামনে ছাত্রদল আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

রাকিব বলেন, ‘দেশে দিনের পর দিন নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণ বাড়ছে। এসব ঘটনা নিয়ে অন্তর্বর্তী সরকার গতানুগতিক বক্তব্য দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার। এই সরকারকে সকল জনগণ সমর্থন দেয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি। বিগত সময়ের বিচারহীনতার সংস্কৃতির ধারাবাহিকতায় নারী নির্যাতন ও ধর্ষণ বেড়ে চলেছে।’

অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজন ও গুপ্ত সংগঠনের লোকেরা নারী নিপীড়কের পাশে দাঁড়িয়েছে মন্তব্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00