প্রচ্ছদ খেলা অবশেষে নেইমারের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে

অবশেষে নেইমারের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে

দ্বারা নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: সর্বশেষ আপডেট 0 কমেন্ট 1 মিনিট পড়ুন
অবশেষে নেইমারের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে

প্রায় দুই বছর ইনজুরির কারণে ব্রাজিল জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার জুনিয়র। অবশেষে তার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের দলে জায়গা পাচ্ছেন নেইমার। 

আগামী কয়েক দিনের ভিতর ব্রাজিল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে চিলি ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এ দুই ম্যাচের জন্য কোচের প্রাথমিক তালিকায় নেইমারের নাম থাকলেও দল থেকে বাদ পড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।   

গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় চিলির বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ হন ভিনিসিয়ুস। আর শুধুমাত্র বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য তাকে ডাকার প্রয়োজন মনে করেননি আনচেলত্তি। ফলে বিশ্রামেই থাকছেন রিয়াল মাদ্রিদ তারকা।

প্রাথমিক দলে ইতিমধ্যেই নিশ্চিত হওয়া ব্রাজিলের খেলোয়াড়রা হলেন— 

গোলরক্ষক: গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস)

ডিফেন্ডার: এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ)

ফুলব্যাক: ভিতিনিও (বোতাফোগো), পাউলো হেনরিখ (ভাস্কো)

মিডফিল্ডার: দানিলো (বোতাফোগো), মার্কোস আন্তোনিও (সাও পাওলো)

ফরোয়ার্ড: কাইও হোর্হে (ক্রুজেরিও), নেইমার (সান্তোস), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)

নেইমার সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের ১৭ অক্টোবর মাসে। চোট থেকে ফিরেও এতদিন সুযোগ পাননি তিনি। তবে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এবার তাকে দলে ভেড়াচ্ছেন আনচেলত্তি। 

আগামী ১ সেপ্টেম্বর ব্রাজিল দল ক্যাম্প শুরু করবে তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে। ৫ সেপ্টেম্বর মারাকানায় চিলির বিপক্ষে নামবে তারা, এরপর ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে খেলবে সেলেসাওরা। 

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার