প্রচ্ছদ বিনোদন অভিনেতা সিদ্দিককে গণপিটুনি!

অভিনেতা সিদ্দিককে গণপিটুনি!

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
অভিনেতা সিদ্দিককে গণপিটুনি!

ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। রাজধানীর কাকরাইল এলাকায় মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সিদ্দিককে পিটুনির ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, পিচ রঙের টিশার্ট ও জিন্স পরেছিলেন অভিনেতা। এমন সময় একদল জনতা তাকে দেখে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে স্লোগান তোলেন। এক পর্যায়ে সিদ্দিকের দিকে তেড়ে এসে মারধর করতে শুরু করে। ধস্তাধস্তিতে অভিনেতার টিশার্ট ছিঁড়ে যায়।

ভিডিওর শেষে দেখা যায়, সিদ্দিককে মারধরের পর টেনে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করছে জনতা।

প্রসঙ্গত, অভিনেতা সিদ্দিক আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।