প্রচ্ছদ জাতীয় অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান বিএনপির

অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান বিএনপির

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
বিএনপি
অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান বিএনপির

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার সকালে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীর এলিফ্যান্ট রোড ও বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এ আহ্বান জানান। রিজভী বলেন, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। জনগণ এ ধরনের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।তিনি আরও বলেন, অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এ নির্বাচন দেশ-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এসময় রিজভী বলেন, এটা কোনো নির্বাচন নয়, এটা একটা প্রতারণা ও জনগণের সঙ্গে তামাশা করা। এ নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তারা চিরকালের জন্য মীরজাফর ও দালালে পরিণত হবে।  এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার পতনের একদফা দাবিতে ভোট বর্জনের আহ্বানের পাশাপাশি অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছেন, দেশবাসীকে সব ধরনের ভ্যাট-ট্যাক্স, ইউটিলিটি বিল দেওয়া স্থগিত ও মামলার হাজিরা না দিয়ে সরকারকে অসহযোগিতার যে আহ্বান জানিয়েছেন তা সফল করার জন্য দেশবাসীকে আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার