সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কেনেন ৩ হাজার ৩৬২ জন। আজ দিনের প্রথম ভাগে দলের সব মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে গণভবনে কথা বলেন দলীয় সভাপতি শেখ হাসিনা। তপশিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ হবে। এবং ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।
যারা মনোনয়ন পেলেন
দিনাজপুর-৫ আসনে মোস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর-৬ আসনে শিবলী সাদিক, নীলফামারী-১ আসনে আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-২ আসনে আসাদুজ্জামান নূর, নীলফামারী-৩ আসনে গোলাম মোস্তফা, নীলফামারী-৪ আসনে জাকির হোসেন বাবু, লালমনিরহাট-১ আসনে মোতাহার হোসেন, লালমনিরহাট-২ আসনে নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-৩ আসনে মতিয়ার রহমান, রংপুর-১ আসনে রেজাউল করিম, রংপুর-২ আসনে আহসানুল হক চৌধুরী, পঞ্চগড়-১ আসনে নাইমুজ জামান ভুইয়া, পঞ্চগড়-২ আসনে নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ আসনে রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনে মাজহারুল ইসলাম, দিনাজপুর-১ আসনে মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ আসনে খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ আসনে ইকবালুর রহিম, দিনাজপুর-৪ আসনে আবুল হাসান মাহমুদ আলী, ঝালকাঠি-২ আসনে আমির হোসেন আমু, রাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে মুহ. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আ. ওদুদ, ওমর ফারুক চৌধুরী (রাজশাহী-১), মোহাম্মদ আলী কামাল (রাজশাহী-২), আসাদুজ্জামান আসাদ (রাজশাহী-৩), আবুল কালাম আজাদ (রাজশাহী-৪), আব্দুল ওয়াদুদ দারা (রাজশাহী-৫) এবং মোহাম্মদ শাহরিয়ার আলম (রাজশাহী-৬) আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।