প্রচ্ছদ জাতীয় আওয়ামী লীগ নেতা বাদশা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ

আওয়ামী লীগ নেতা বাদশা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
আওয়ামী লীগ নেতা বাদশা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ

বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাদশা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। চিতলমারী উপজেলার নালুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে বাদশা মিয়াকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নি গ্রামের ব্যবসায়ী শামীম শেখের কাছে চাঁদার দাবিতে ইউপি চেয়ারম্যান বাদশা মিয়ার নেতৃত্বে প্রকাশ্যে দিবালোকে বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলেও তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এলাকায় ফিরে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নানুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদত হোসেন বলেন, বলেন, ৫ আগস্ট হামলার ঘটনাসহ ঢাকার যাত্রাবাড়ি ও গাজিপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নারী নিযাতন, চাদাঁবাজি, হামলা–ভাঙচুর ও লুটপাটসহ ১৪ মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত বাদশা মিয়া চিতলমারী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন।

এ দিকে বাদশা মিয়ার গ্রেপ্তারের খবরে চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন নির্যাতিত ও স্থানীয় বাসিন্দারা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার