প্রচ্ছদ জাতীয় আজ থেকেই ঢাকার অফিস পাড়ায় শুরু হয়েছে ছুটির আমেজ।

আজ থেকেই ঢাকার অফিস পাড়ায় শুরু হয়েছে ছুটির আমেজ।

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
আজ থেকেই ঢাকার অফিস পাড়ায় শুরু হয়েছে ছুটির আমেজ।

ঈদুল আজহার (কোরবানির ঈদ) আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ। এছাড়া বেসরকারি অনেক অফিসেও দেখা গেছে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ছুটি দিয়েছে তারাও। ফলে ওইসব অফিসেও দেখা মিলেছে ছুটির আমেজ।

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর মতিঝিলপাড়ায় গিয়ে দেখা গেছে অনেকেই আগে থেকে ছুটি নিয়ে বাড়ি চলে গেছেন। ছুটি কাটিয়ে আগামী বুধবার (১৯ জুন) ঈদের পর অফিস করবেন তারা। এজন্য বেশিরভাগ অফিসে কর্মকর্তা ও কর্মচারির সংখ্যা কম দেখা গেছে।

আজ থেকেই ঢাকার অফিস পাড়ায় শুরু হয়েছে ছুটির আমেজ।
আজ থেকেই ঢাকার অফিস পাড়ায় শুরু হয়েছে ছুটির আমেজ। 9

এবার টানা পাঁচ দিনের ছুটি মিলেছে সরকারি চাকরিজীবীদের। এর মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি আর তিন দিন ঈদের ছুটি।

আগামী ১৭ জুন (সোমবার) দেশব্যাপী ঈদুল আজহা উদযাপিত হবে। এ হিসাব অনুসারে আগেই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রোববার) থেকে, যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত
এবং বিভিন্ন এনজিও সহ অনেক বেসরকারি অফিসের ছুটি আগামী ১৬ জুন (রোববার) থেকে, যা চলবে ২০ জুন (বৃহস্পতিবার ) পর্যন্ত সাথে থাকছে অতিরিক্ত চার দিন সাপ্তাহিক ছুটি সহ মোট ৯ দিন ছুটি।

এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

আজ থেকেই ঢাকার অফিস পাড়ায় শুরু হয়েছে ছুটির আমেজ।
আজ থেকেই ঢাকার অফিস পাড়ায় শুরু হয়েছে ছুটির আমেজ। 10

মুসলমানদের জীবনে আল্লাহ প্রদত্ত দুটি আনন্দের দিনের অন্যতম আরেকটি ঈদুল আজহা। ঈদুল ফিতরের দুই মাস ১০ দিন পর মুসলমানরা ঈদুল আজহা পালন করে থাকেন।

হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালন করা হয়। তবে পশু কোরবানি করা যায় ৩ দিন ধরে। সেটা হচ্ছে ১০, ১১ ও ১২ জিলহজ পর্যন্ত।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার