প্রচ্ছদ বাণিজ্য আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি

সোনা যেহেতু আমদানিকৃত একটি উপাদান, সেক্ষেত্রে বাংলাদেশে দাম প্রায় প্রতিনিয়তই ওঠানামা করতে থাকে। এই দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক সঠিকরূপে নির্ধারণ করা হয়ে থাকে। সবশেষ গত ৩০ আগস্ট রাতে সোনার দাম বাড়ায় বাজুস। সেই দামেই আজ (রোববার) বিক্রি হচ্ছে সোনা।

বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে গেলে দাম পড়বে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ১ লাখ ৬৬ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪২ হাজার ৬২৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ১৮ হাজার ২৮ টাকা।

তবে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৭ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম বাড়ানো হয়েছে ৩১ বার, আর কমেছে মাত্র ১৬ বার।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00