প্রচ্ছদ জাতীয় আজ থেকে শুরু হল মোহাম্মদপুর আবাসন মেলা-২০২৪

আজ থেকে শুরু হল মোহাম্মদপুর আবাসন মেলা-২০২৪

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
আবাসন মেলা
আজ থেকে শুরু হল মোহাম্মদপুর আবাসন মেলা-২০২৪

বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এর উদ্যোগে শুরু হল মোহাম্মদপুর আবাসন মেলা-২০২৪, আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ পর্যন্ত ৩ দিন ব্যাপী রাজধানীর অভিজাতিক এলাকা মোহাম্মদপুরে অবস্থিত সূচনা কমিউনিটি সেন্টারে এই আবাসন মেলা চলবে।


মেলা উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় এর সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ রায়হান কাওছার এবং মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ !

উক্ত মেলায় অংশগ্রহণ করেছে দেশের স্বনামধন্য বেশকিছু আবাসন প্রতিষ্ঠান । বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এর সি ই ও মোঃ ইসলাম শেখ জানান , আমরা মোহাম্মদপুর আবাসন মেলায় ঢাকার বর্তমান ও ভবিষ্যৎ আবাসন নিয়ে চমৎকার ও আকর্ষণীয় কিছু আয়োজন করছি । আয়োজনের অংশ হিসেবে থাকছে ঢাকা, পূর্বাচল, কেরানীগঞ্জ ও মাওয়া হাইওয়েসহ ঢাকার বিভিন্ন লোকেশনে প্লট, ফ্ল্যাট, কমার্শিয়াল স্পেস এবং কক্সবাজার, কুয়াকাটা, গাজীপুরসহ বিভিন্ন পর্যটন এরিয়ায় রিসোর্ট ,৫ তারকা মানের হোটেলের শেয়ার/মালিকানা কেনার সুযোগ ও আবাসন সংক্রান্ত বিভিন্ন তথ্য।

সকল দর্শনার্থীরা সকাল ১০ টা থেকে রাত ৮ পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় প্রবেশ সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে ।

মেলা মিডিয়া পার্টনার – আমার বাংলা সংবাদ

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার