প্রচ্ছদ বিশ্ব আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন পুতিন

আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন পুতিন

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ভ্লাদিমির পুতিন
আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন পুতিন

২০৩০ সাল পর্যন্ত কমপক্ষে ক্ষমতায় থাকতে চান বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।সেজন্য আগামী মার্চ মাসে আবারও প্রেসিডেন্ট পদে নির্বাচনে লড়বেন তিনি। এর আগে সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে ৭৬ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন।  ২০২৪ সালের নির্বাচনের দিন তারিখ সব নির্ধারিত হলেও পুনরায় নির্বাচনের ঘোষণা দিচ্ছিলেন না পুতিন। এ নিয়ে ক্রেমলিনের কাছে বারবার প্রশ্ন করা হলেও সেখান থেকে স্পষ্ট করে কিছু জানানো হচ্ছিল না। তবে শেষ পর্যন্ত নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন পুতিন। আগামী বছরের ১৭ মার্চ রাশিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে । এদিকে, এ তারিখ নির্ধারণে পার্লামেন্টের উচ্চকক্ষে ভোটাভুটি হয়। তারিখ নির্ধারণের সিদ্ধান্তটি ফেডারেশন কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ১৬২ ভোটে পাস হয়। ফেডারেশন কাউন্সিলের প্রধান ভ্যালেন্তিনা মাতভিয়েঙ্কো বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে তারা কার্যকরভাবে নির্বাচনী প্রচারণা শুরু করছেন। এই প্রথম দনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিশিয়া ও খেরসনের বাসিন্দারা এ নির্বাচনের ভোটে অংশ নেবেন বলেও জানান তিনি। এর আগে এসব এলাকা ইউক্রেনের অধীনে ছিল। ওই তারিখ নির্ধারণের একদিন পরেই নির্বাচনের ঘোষণা দেন পুতিন।১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন। এরপর থেকেই তার জনপ্রিয়তা বাড়তে শুরু করে। মাঝে ২০০৮ সালে একবার চার বছরের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। কিন্তু এরপর ২০১২ সালে আবার প্রেসিডেন্ট পদে নির্বাচন করে জয়ী হন। এরপর ২০১৮ সালের সর্বশেষ নির্বাচনেও জয় পান ভ্লাদিমির পুতিন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার