আবার মেসির সঙ্গে খেলতে চান নেইমার

নিজস্ব প্রতিনিধি
0 মন্তব্য 1 মিনিট পড়ার সময় পড়ুন
নেইমারের
আবার মেসির সঙ্গে খেলতে চান নেইমার

এক সময় বার্সেলোনাতে এক সঙ্গে খেলেছেন। এরপর পিএসজিতে মাঠ মাতিয়েছেন নেইমার ও মেসি। তবে এখন এই দুই বন্ধু পৃথিবীর দুই প্রান্তে খেলে। তবে মেসির সঙ্গে আবারও খেলার আগ্রহ প্রকাশ করেছেন নেইমার জুনিয়র।আর্জেন্টিনা–ব্রাজিলের মতো দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশে খেলেও লিওনেল মেসি ও নেইমারের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। ক্লাব ফুটবলেও লম্বা সময় একসঙ্গে খেলেছেন তাঁরা। এমনকি অবসর সময়ে মাঠের বাইরেও একসঙ্গে ঘুরতে এবং আড্ডা দিতে দেখা যায় দুজনকে। মেসি–নেইমারের জুটিকে ভক্তরাও বেশ পছন্দ করেন। এখন অবশ্য দুজন খেলছেন দুই ভিন্ন মহাদেশে। গেলো বছরের জুলাইতে এমএলএসের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। আর ওই ট্রান্সফারেই সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। যদিও মেসি ও নেইমারের সমর্থকরা এখন আর এই তারকাকে একসঙ্গে খেলার কথা চিন্তাও করতে পারে না। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইএসপিএনকে নিজের এ ইচ্ছার কথা বলেছেন নেইমার।মেসি ও নেইমার প্রথমে জুটি গড়েন বার্সেলোনায়। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত একসঙ্গে খেলেছেন তাঁরা। ক্যাম্প ন্যুর ক্লাবটিতেই শুরু হয় দুজনের বন্ধুত্বের। দুজন মিলে দুটি লিগ শিরোপা ও একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তাঁরা। এরপর পিএসজিতে ২০২১ সাল থেকে ২০২৩ পর্যন্ত একসঙ্গে খেলেছেন মেসি ও নেইমার। সেখানেও একসঙ্গে তিনটি শিরোপা জিতেছেন তাঁরা। গেলো বছরের গ্রীষ্মে দুজন পাড়ি জমান দুদিকে।এদিকে, নেইমার ভবিষ্যতে আবার মেসির সঙ্গে জুটি বাঁধার ইচ্ছার কথা জানিয়ে বলেছেন, তার আশা আবার একসঙ্গে খেলতে পারবেন তারা।লিও একজন অসাধারণ মানুষ। ফুটবলে সবাই তাকে জানে।  মেসি খুশি হলে তিনিও খুশি।গুঞ্জন আছে ক্যারিয়ারের শেষ দিকে আবারও ব্রাজিলে ফিরে যাবেন নেইমার।এ নিয়ে জানতে চাইলে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করা এ ফরোয়ার্ড বলেন, ‘তিনি তা জানেন না। বিষয়টা নিয়ে তার কিছুটা সন্দেহ আছে। তবে  এক মৌসুম যুক্তরাষ্ট্রে থাকতে চান বলেও মন্তব্য করেছেন নেইমার । যুক্তরাষ্ট্রে অন্তত এক মৌসুমে খেলতে চান এই ব্রাজিলিয়ান তারকা। 

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

আরও পড়ুন

মন্তব্য করুন